দেশের বাজারে এসেছে রেসি ব্র্যান্ডের নতুন পাওয়ার ব্যাংক আরপিবি-পি৭২।
যার ব্যাটারি ক্ষমতা ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।
টেকটাইমের প্রকাশিত তথ্যমতে, এই পাওয়ার ব্যাংক স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ ও ট্যাবলেট চার্জ দিতে সক্ষম।
আরও পড়ুন: ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছে নতুন ইতিহাস গড়লো অ্যাপল
এতে রয়েছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ও ৭০ সেন্টিমিটার রিট্র্যাকটেবল টাইপ-সি কেব্ল।
যা একাধিক ডিভাইস চার্জ করতে সাহায্য করে।
ভোল্টেজ প্রোটেকশনসহ নিরাপত্তা ফিচারও যুক্ত আছে।
দাম নির্ধারিত হয়েছে ৬৪৯৫ টাকা, যা রেসিবিডি ডট কম থেকে ছাড়ে কেনা যাবে।









