মূল পাতা এক মিনিটে টেক ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে ইতিহাস গড়লো এনভিডিয়া
এক মিনিটে টেকতথ্যপ্রযুক্তি

৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে ইতিহাস গড়লো এনভিডিয়া

open ai nvidia
ওপেনএআই ও এনভিডিয়া। ছবি: সংগৃহীত
Share

অবশেষে ইতিহাস তৈরি করল মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া করপোরেশন।

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ও অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের মাইলফলক ছুঁয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৯ অক্টোবর) নিউইয়র্ক সময় সকাল ৯টা ৩৬ মিনিটে এনভিডিয়ার শেয়ারের দাম ৫ দশমিক ২ শতাংশ বেড়ে ২১১.৪৭ ডলারে পৌঁছায়।

আরও পড়ুন: ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছে নতুন ইতিহাস গড়লো অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একের পর এক চুক্তি ও প্রযুক্তিগত সাফল্যের ফলে এই উত্থান সম্ভব হয়েছে।

গত বছর থেকে এখন পর্যন্ত কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১৩০০ শতাংশের বেশি, যা বিনিয়োগকারীদের নজর কাড়ছে বিশ্বজুড়ে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com