যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের নিউটন কাউন্টিতে মেটার ৭৫০ মিলিয়ন ডলারের ডেটা সেন্টার স্থানীয়দের জন্য অভিশাপে পরিণত হয়েছে।
নিউইয়র্ক টাইমস জানায়, ২০১৮ সালে প্রকল্প শুরু হওয়ার পর থেকেই নলকূপের পানি শুকিয়ে যাচ্ছে এলাকাবাসীর।
বেভারলি ও জেফ মরিস দম্পতির মতো অনেকে পানির সমস্যায় দিশেহারা।
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে পৌঁছাবে ফাইভজি ৯০০ কোটিতে
বিশেষজ্ঞদের মতে, এআই-চালিত ডেটা সেন্টারগুলো দিনে কয়েক লাখ গ্যালন পানি ব্যবহার করে।
ফলে স্থানীয় জলাধার দ্রুত শূন্য হয়ে পড়ছে।
নিউটন কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, পানি ঘাটতির কারণে আগামী দুই বছরের মধ্যে বিল ৩৩ শতাংশ বাড়ানো হবে।









