পাওয়ারপয়েন্টের বিকল্প হিসেবে জনপ্রিয় গুগল স্লাইডসকে আরও সহজভাবে ব্যবহারযোগ্য করতে নতুন ফিচার এনেছে গুগল।
এখন থেকে জেমিনি এআই চ্যাটবটের মাধ্যমে সরাসরি প্রেজেন্টেশন তৈরি করা যাবে।
শুধু লেখা বা প্রম্পট দিলেই জেমিনি তা আকর্ষণীয় স্লাইডে রূপ দেবে।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
ব্যবহারকারীরা ক্যানভাস টুল থেকেই ফিচারটি ব্যবহার করতে পারবেন।
গুগল জানিয়েছে, জটিল নথি, বিক্রয় প্রতিবেদন কিংবা শিক্ষার্থীদের প্রবন্ধও সহজে পেশাদার মানের স্লাইডে পরিণত করা যাবে।
আপাতত জেমিনি প্রো ব্যবহারকারীরা সুবিধা পাচ্ছেন, শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত হবে।









