মূল পাতা অটোমোবাইল ফ্রান্সে চালু হলো বিশ্বের প্রথম ওয়্যারলেস চার্জিং সড়ক
অটোমোবাইলএক মিনিটে টেক

ফ্রান্সে চালু হলো বিশ্বের প্রথম ওয়্যারলেস চার্জিং সড়ক

wireless charging road
ওয়্যারলেস চার্জিং সড়ক। ছবি: সংগৃহীত
Share

জ্বালানিসাশ্রয়ী গাড়ির যুগে নতুন দিগন্ত খুলেছে ফ্রান্স।

দেশটি প্যারিসের উপকণ্ঠে চালু করেছে ১.৫ কিলোমিটার দীর্ঘ এমন একটি সড়ক।

যেখানে চলার সময়ই বৈদ্যুতিক গাড়ি চার্জ হবে।

সড়কের নিচে বসানো তামার কুণ্ডলী থেকে চৌম্বক তরঙ্গের মাধ্যমে গাড়ির ব্যাটারিতে শক্তি পৌঁছায়।

আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি

বৃষ্টি বা তুষারপাতেও এতে ব্যাঘাত ঘটে না। মাত্র কয়েক মিনিটেই গাড়ির রেঞ্জ বেড়ে যায় উল্লেখযোগ্যভাবে।

ফ্রান্সের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে দেশজুড়ে ৯ হাজার কিলোমিটার এমন সড়ক নির্মাণ।

যা বৈদ্যুতিক যান চলাচলকে আরও সহজ ও পরিবেশবান্ধব করবে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com