গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে এআই-ভিত্তিক ডাটা সেন্টারের বিদ্যুতের চাহিদা ১৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
উন্নত কম্পিউটিং পরিচালনার জন্য এসব কেন্দ্র প্রচুর শক্তি ব্যবহার করে।
নতুন শক্তি উৎপাদন ও গ্রিডে সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
প্রাকৃতিক গ্যাস প্রধান উৎস থাকলেও সৌর ও বায়ুশক্তির গুরুত্ব বাড়বে।
প্রযুক্তি জায়ান্টরা পারমাণবিক বিদ্যুৎ ও পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট ব্যবহার করে স্থায়ী বিদ্যুৎ নিশ্চিত করতে চাইছে।
এতে ভবিষ্যতে বৈশ্বিক বিদ্যুৎ খাতে বড় পরিবর্তন আসবে।










