ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে একজন প্রার্থী নিয়োগ দেবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৫।
গত ১ নভেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম : বিজনেস ডেভেলপমেন্ট অফিসার
চাকরির ধরন : বেসরকারি চাকরি
আবেদনের শেষ তারিখ : ১৫ নভেম্বর
এই পদের জন্য প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। চাকরিটি হবে পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র হবে অফিসভিত্তিক।
আরও চাকরির খবর পড়ুন: চিটাগাং ড্রাই ডক লিমিটেডে চাকরির সুযোগ
প্রার্থীর বয়সসীমা ২২ থেকে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন পাবেন।
এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাভের ভাগ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা ও বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধাও থাকছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।








