অনেকে পাসওয়ার্ড ভুলে গিয়ে জিমেইলে প্রবেশে সমস্যায় পড়েন।
এ ঝামেলা দূর করতে গুগল এনেছে নতুন প্রযুক্তি ‘পাসকি’।
এতে আর পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই—ব্যবহার করা যায় আঙুলের ছাপ, মুখের ছবি বা ফোনের স্ক্রিন লক।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
‘পাসকি’ হলো একধরনের ডিজিটাল অথেনটিকেশন ব্যবস্থা, যা পাসওয়ার্ডের তুলনায় অনেক বেশি নিরাপদ।
এটি লেখা বা শেয়ার করা যায় না, তাই ফিশিং বা হ্যাকিংয়ের ঝুঁকি থাকে না।
ফলে কয়েক সেকেন্ডেই জিমেইলে প্রবেশ করা যায় সহজে ও নিরাপদে।










