ওপেনএআইয়ের নতুন এআই-চালিত ওয়েব ব্রাউজার ‘অ্যাটলাস’ প্রযুক্তি দুনিয়ায় তোলপাড় ফেলেছে।
গুগলের ক্রোমকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বাজারে এসেছে এই ব্রাউজার।
চ্যাটজিপিটির প্রযুক্তিভিত্তিক অ্যাটলাস ব্যবহারকারীর অনলাইন আচরণ বিশ্লেষণ করে আরও বুদ্ধিমান সার্চ অভিজ্ঞতা দিতে সক্ষম।
আরও পড়ুন: ওপেনএআইয়ের অ্যাটলাস ব্রাউজার গুগলের জন্য বড় চ্যালেঞ্জ
তবে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, সার্চ ও তথ্য অনুসন্ধানে মানুষের অভ্যাস পাল্টে দিতে পারে এই উদ্ভাবন।
যা গুগলের জন্য বড় প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে।









