বর্তমানে প্রযুক্তিপ্রেমী ও স্বাস্থ্যসচেতনদের হাতে সবচেয়ে জনপ্রিয় গ্যাজেট স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ড।
দেখতে প্রায় এক হলেও ব্যবহারে রয়েছে বড় পার্থক্য।
যারা মূলত স্বাস্থ্য পর্যবেক্ষণ, ঘুমের মান বা ক্যালরি খরচ জানতে চান, তাদের জন্য ফিটনেস ব্যান্ডই যথেষ্ট।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
এগুলো হালকা, সাশ্রয়ী ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দেয়।
অন্যদিকে স্মার্টওয়াচ কল রিসিভ, জিপিএস নেভিগেশনসহ উন্নত ফিচার দেয়, তবে ব্যাটারি টেকে কম।
তাই ব্যবহারের উদ্দেশ্য ও বাজেট বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ।









