একসময় দর্শকদের টেলিভিশনের সঙ্গে মানিয়ে নিতে হতো, কিন্তু এখন টিভিই মানিয়ে নিচ্ছে দর্শকের অভ্যাসের সঙ্গে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে আধুনিক টিভিগুলো হয়ে উঠছে স্মার্ট ও পারসোনালাইজড।
এখন টিভি বুঝে নেয় আপনি কী দেখতে চান এবং ঘরের আলো বা শব্দ অনুযায়ী ছবি ও সাউন্ড নিজে থেকেই ঠিক করে নেয়।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্যে শুধু কথায় টিভি নিয়ন্ত্রণ করা যায়।
এমনকি স্মার্ট হোমের অন্যান্য ডিভাইসও টিভি থেকে পরিচালনা করা সম্ভব হচ্ছে—ফলে বিনোদন থেকে নিয়ন্ত্রণ, সবই এক স্ক্রিনে।









