বারবার সতর্ক করার পরও অনেকে এখনো সহজে অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করছেন।
গবেষণা প্রতিষ্ঠান পিক এআই-এর এক প্রতিবেদনে দেখা গেছে, গত ছয় বছরে ফাঁস হওয়া ১০ কোটি পাসওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ‘123456’।
এটি ফাঁস হয়েছে ৬৬ লাখ বারেরও বেশি। এরপর রয়েছে ‘123456789’, ‘111111’, ‘password’ ও ‘qwerty’।
আরও পড়ুন: টেলিকম সংযোগ শক্তিশালী করতে গ্রামীণফোন–টেলিটক চুক্তি
গবেষকেরা জানান, হ্যাকাররা সাধারণত ধারাবাহিক সংখ্যা বা শব্দভিত্তিক পাসওয়ার্ড সহজেই ভাঙতে পারে।
তাই বড়-ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিশিয়ে অন্তত ১২ অক্ষরের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।









