মূল পাতা এক মিনিটে টেক নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫ নিয়ে মতামত চাইলো সরকার
এক মিনিটে টেকসপ্তাহের প্রযুক্তি

নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫ নিয়ে মতামত চাইলো সরকার

ict ministry
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
Share

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া।

বিভাগের ওয়েবসাইটে গিয়ে যে কেউ এটি পড়তে ও ই-মেইলে মতামত দিতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়ায় ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা এবং স্বচ্ছতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন: টেলিকম সংযোগ শক্তিশালী করতে গ্রামীণফোন–টেলিটক চুক্তি

সরকারের দাবি, এতে নাগরিক অধিকার সুরক্ষিত হবে এবং টেলিযোগাযোগ খাতে জবাবদিহিতা বাড়বে।

তবে সেবাদাতা ও খাতসংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান খসড়ার কিছু ধারায় আপত্তি তুলেছে। মতামত পাঠানো যাবে secretary@ptd.gov.bd ঠিকানায়।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com