বিশ্বের জনপ্রিয় মোটরবাইক ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড শিগগিরই বাজারে আনছে তাদের নতুন মডেল বুলেট ৬৫০।
সম্প্রতি বাইকটির অফিসিয়াল লুক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ক্লাসিক ৬৫০-এর ওপর ভিত্তি করে তৈরি এই মডেলে রয়েছে আধুনিক স্পর্শসহ ঐতিহ্যবাহী ডিজাইন।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
৬৪৮ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন, ৬-স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ থাকছে এতে।
দুটি রঙে—ক্যানন ব্ল্যাক ও ব্যাটলশিপ ব্লু—আসবে বাইকটি। যদিও দাম ও বাজারে আসার সময় এখনো জানায়নি রয়্যাল এনফিল্ড।









