প্রযুক্তিগত ত্রুটির কারণে বাংলাদেশসহ বিশ্বজুড়ে অসংখ্য গণমাধ্যম ও ওয়েবসাইট হঠাৎ করে অচল হয়ে যায়।
ক্লাউডফ্লেয়ারের অবকাঠামোয় সমস্যা দেখা দিলে এক্স, ফেসবুকসহ নানা সোশ্যাল প্ল্যাটফর্মেও পেজ লোডিং ব্যাহত হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের সেবা বিঘ্নিত হওয়া বিষয়টি তারা শনাক্ত করেছে এবং সমাধান প্রক্রিয়া শুরু করে দ্রুত আপডেট দিয়েছে।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
ডাউন ডিটেক্টরও একই বিভ্রাটে আক্রান্ত হয়, যদিও পরে সাইটটি স্বাভাবিক হয়।
গার্ডিয়ান জানিয়েছে, ক্লাউডফ্লেয়ার স্থায়ী সমাধান কার্যকর করেছে।
সব সেবা এখন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।









