ফেসবুক মার্কেটপ্লেসকে আরও সহজ ও আকর্ষণীয় করতে মেটা একাধিক নতুন ফিচার যুক্ত করছে।
সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন ‘কালেকশনস’, যেখানে ব্যবহারকারীরা পছন্দের পণ্যের পৃথক তালিকা তৈরি, সংরক্ষণ বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
পাশাপাশি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘কোলাবোরেটিভ বায়িং’, যা ক্রেতা–বিক্রেতার চ্যাটে বন্ধু যুক্ত করে যৌথভাবে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেবে।
এআই–ভিত্তিক সাজেস্টেড প্রশ্ন, যানবাহনের সারসংক্ষেপ ও উন্নত চেকআউট যুক্ত হওয়ায় কেনাকাটার অভিজ্ঞতা হবে আরও দ্রুত ও তথ্যভিত্তিক।









