বিশ্ববাজারে মেমোরি চিপের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রভাবে আগামী বছর স্মার্টফোনের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে শাওমি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুচরা দাম বাড়ালেও তা উৎপাদন ব্যয় কাভার করতে যথেষ্ট হবে না।
এআই সার্ভারের চাহিদা বাড়ায় স্যামসাংসহ বড় নির্মাতারা উচ্চগতির মেমোরিতে জোর দিচ্ছে।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
ফলে মোবাইল চিপের সরবরাহ কমে গেছে। সাম্প্রতিক প্রান্তিকে শাওমি ৪ কোটি ৩৩ লাখ ফোন বিক্রি করলেও আয় বিশ্লেষকদের প্রত্যাশার নিচে থাকে।
তাদের মোট আয়ের এক-চতুর্থাংশ এসেছে ইভি, এআই ও নতুন উদ্যোগ থেকে, যেখানে নিট মুনাফা প্রায় ৮১ শতাংশ বেড়েছে।









