অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল পাঠানোর সুবিধা যুক্ত করেছে গুগল।
কুইক শেয়ারের নতুন আপডেটে প্রথমবারের মতো এয়ারড্রপ–সমর্থন পাওয়া গেছে।
ফলে দুই প্ল্যাটফর্মের ডিভাইসের মধ্যেও সহজে ফাইল পাঠানো সম্ভব হবে।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
কোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ক্লাউড আপলোডের দরকার নেই।
পিক্সেল ১০ সিরিজ এখন আশপাশের অ্যাপল ডিভাইস শনাক্ত করতে পারে।
তবে আইফোনে এয়ারড্রপ ‘এভরিওয়ান ফর টেন মিনিটস’ চালু রাখতে হবে।
প্রথমে পিক্সেল ১০ সিরিজে সুবিধা মিলবে, পরে অন্যান্য অ্যান্ড্রয়েডেও আসবে।









