ওপেনএআই বিশ্বজুড়ে ফ্রি থেকে প্রো, সব ধরনের ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটির গ্রুপ চ্যাট ফিচার উন্মুক্ত করেছে।
আগে জাপান ও নিউজিল্যান্ডসহ সীমিত অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু থাকলেও এবার যেকোনো ব্যবহারকারীই বন্ধু, সহকর্মী বা পরিবারের সঙ্গে একই আলোচনায় যুক্ত হতে পারবেন।
এক গ্রুপে সর্বোচ্চ ২০ জন যোগ দেয়া যাবে।
আরও পড়ুন: তাইওয়ানে গুগলের নতুন বিশাল এআই হার্ডওয়্যার কেন্দ্র
চ্যাটজিপিটিও আলোচনায় সহযোগিতামূলক ভূমিকা রাখবে।
যৌথভাবে পরিকল্পনা, ডকুমেন্ট লেখা বা গবেষণা বিশ্লেষণের মতো কাজে এ সুবিধা ব্যবহার করা যাবে।
ওপেনএআই জানিয়েছে, ব্যক্তিগত সেটিংস ও মেমোরি সম্পূর্ণ গোপনই থাকবে।









