মূল পাতা অ্যাপস হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট সুবিধা
অ্যাপসএক মিনিটে টেক

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট সুবিধা

whatss app
হোয়াটসঅ্যাপ। ছবি: সংগৃহীত
Share

হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে অনেকেই ভয়েস মেসেজ ব্যবহার করেন।

কিন্তু উচ্চারণ অস্পষ্ট হলে বা আশপাশে শব্দ থাকলে বার্তাটি ঠিকভাবে বোঝা কঠিন হয়ে যায়।

এই ঝামেলা দূর করতে হোয়াটসঅ্যাপ এনেছে ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস’ ফিচার, যা ভয়েসকে লিখিত বার্তায় রূপান্তর করে।

আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬

অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা যায়। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় সেটিংস থেকে সুবিধাটি চালু বা বন্ধ করতে পারবেন।

ভয়েস মেসেজ যন্ত্রেই প্রসেস হয়, ফলে নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা নেই।

আইফোনে একাধিক ভাষায় ট্রান্সক্রিপ্ট পড়ার সুবিধা থাকলেও অ্যান্ড্রয়েডে ইংরেজি, স্প্যানিশসহ কয়েকটি ভাষায় এটি কাজ করে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com