নাসার মার্স সায়েন্স ল্যাবরেটরি মিশনের মূল নায়ক কিউরিওসিটি রোভার।
২০১১ সালে উৎক্ষেপণের পর ২০১২ সালের আগস্টে মঙ্গলের গেল ক্রেটারে অবতরণ করে এটি।
দুই বছরের জন্য তৈরি হলেও রোভারটি এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছে।
আরও পড়ুন: ভূমিকম্পের আগাম সংকেতে প্রাণীর আচরণ নিয়ে নতুন পর্যবেক্ষণ
মঙ্গলে পূর্বে অণুজীবের জন্য অনুকূল পরিবেশ ছিল কি না এবং ভবিষ্যৎ মানব অভিযানে কার্যকর বিকিরণ তথ্য সংগ্রহই এর প্রধান লক্ষ্য।
ছয় চাকার গতিশীল কাঠামো ও রেডিওআইসোটোপ জেনারেটর–চালিত রোভারটি এখন মাউন্ট শার্পের স্তর বিশ্লেষণ করছে।
এরইমধ্যেই এটি জৈব অণু, প্রাচীন পানির চিহ্নসহ গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছে।









