প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি ঘোষণা দিয়েছে, ২০২৮ সালের মধ্যে বিশ্বজুড়ে চার থেকে ছয় হাজার কর্মী ছাঁটাই করা হবে।
পরিচালন ব্যয় কমানো, এআই–নির্ভর কাজ বাড়ানো, পণ্য উন্নয়নে গতি আনা এবং গ্রাহকসেবা আরও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ।
আরও পড়ুন:
ঘোষণার পরপরই কোম্পানির শেয়ারদর ৫.৫ শতাংশ কমে যায়।
সিইও এনরিক লোরেস জানান, পণ্য উন্নয়ন ও অভ্যন্তরীণ কার্যক্রমে ছাঁটাইয়ের প্রভাব বেশি পড়বে এবং এতে তিন বছরে প্রায় ১ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।
এআই পিসির চাহিদা বাড়লেও মেমোরি চিপের দাম বৃদ্ধিতে ভবিষ্যতে খরচ বাড়তে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।









