প্রায় এক শতাব্দী ধরে অদৃশ্য ডার্ক ম্যাটারের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত বিজ্ঞানীরা এবার সম্ভাব্য প্রথম ঝলক শনাক্তের দাবি করেছেন।
নাসার ফার্মি গামা-রে স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে জাপানি গবেষকেরা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে ২০ গিগা ইলেকট্রন ভোল্ট শক্তির গামা রশ্মির হ্যালো-সদৃশ আভা শনাক্ত করেছেন।
আরও পড়ুন: ভূমিকম্পের আগাম সংকেতে প্রাণীর আচরণ নিয়ে নতুন পর্যবেক্ষণ
এটি ডাব্লিউআইএমপি নামের কাল্পনিক ডার্ক ম্যাটার কণার পূর্বাভাসের সঙ্গে পুরোপুরি মিলে যায়।
গবেষকেরা বলছেন, ফলাফল সঠিক হলে এটি মানবজাতির প্রথম ডার্ক ম্যাটার পর্যবেক্ষণ।
যা পদার্থবিজ্ঞানে নতুন কণার অস্তিত্বের দিক নির্দেশ করতে পারে।









