মূল পাতা এক মিনিটে টেক এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী হতে গুগল টিপিইউ কেনার পথে মেটা
এক মিনিটে টেকতথ্যপ্রযুক্তি

এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী হতে গুগল টিপিইউ কেনার পথে মেটা

google meta
গুগল মেটা। ছবি: সংগৃহীত
Share

২০২৭ সাল থেকে ডাটা সেন্টারের জন্য গুগলের টিপিইউ চিপ কেনার বিষয়ে আলোচনা করছে মেটা।

এই সম্ভাব্য চুক্তি গুগলকে এনভিডিয়ার সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর থেকেই মেটা গুগল ক্লাউডের মাধ্যমে চিপ নিতে পারবে।

 আরও পড়ুন:

গুগল তাদের টিপিইউ কেবল নিজস্ব ডাটা সেন্টারেই ব্যবহারের নীতি বদলে এখন অন্যান্য কোম্পানিকেও সরবরাহ করতে প্রস্তুত।

ব্যয়বহুল ও সীমিত জিপিইউর বিকল্প খুঁজতে ব্যবসায়ীরা কাস্টম চিপে ঝুঁকছেন।

ফলে এআই বাজারে গুগলের প্রভাব আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com