বিশ্বব্যাপী বাঘ পাচার আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত বাড়ছে।
এমনই উদ্বেগজনক তথ্য জানাল ট্রাফিকের নতুন গবেষণা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে প্রতি মাসে গড়ে ৯টি বাঘ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
একসময় পৃথিবীতে বন্য বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ, এখন তা নেমে এসেছে মাত্র তিন হাজার ৭০০ থেকে সাড়ে পাঁচ হাজারে।
পাচারকারীরা এখন অঙ্গের বদলে আস্ত মৃত বা জীবিত বাঘ পাচারে বেশি জড়াচ্ছে।
ভারত, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামসহ ১৩টি দেশে সবচেয়ে বেশি উদ্ধার অভিযান চালানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অপরাধী নেটওয়ার্ক ভাঙতে আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নত গোয়েন্দা–নির্ভর অভিযান বাড়ানো জরুরি।









