ব্যস্ততার কারণে অনেক সময় হোয়াটসঅ্যাপে ঢুকে বার্তা দেখা সম্ভব হয় না।
তবে কয়েকটি সহজ কৌশল জানলেই অ্যাপ না খুলেও প্রয়োজনীয় মেসেজ পড়ে নেয়া যায়।
স্মার্টফোনের নোটিফিকেশন প্যানেল নামালেই বার্তার মূল অংশ দেখা যায়।
আরও পড়ুন:
চাইলে লক স্ক্রিনে ‘শো প্রিভিউ’ চালু করে ফোন আনলক না করেই বার্তা দেখা সম্ভব।
অ্যান্ড্রয়েডে হোম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ উইজেট যোগ করলে সাম্প্রতিক মেসেজগুলো সহজেই চোখে পড়ে।
আর স্মার্ট ঘড়ি ব্যবহার করলে ফোন হাতে না নিয়েও জরুরি বার্তা দেখার সুবিধা পাওয়া যায়।









