দেশের বাজারে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন ‘অপো এ৬’ আনার ঘোষণা দিয়েছে অপো।
একবার চার্জে প্রায় ৩০ ঘণ্টা ইউটিউব দেখা বা ২৪ ঘণ্টার বেশি ভয়েস কল করা যাবে ফোনটিতে।
আইপি৬৯ মানের সুরক্ষা ও পানিরোধী সিল থাকায় পানি বা গরম পানীয় পড়লেও ক্ষতি হওয়ার আশঙ্কা কম।
আরও পড়ুন:
রিভার্স চার্জিং, বড় ভ্যাপর চেম্বার ও এআই নেটওয়ার্ক অপটিমাইজেশন প্রযুক্তি দীর্ঘ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বাড়াবে।
৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাসহ ফোনটি ১০ ডিসেম্বর থেকে ২৪৯৯০ ও ২৬৯৯০ টাকায় বাজারে মিলবে।









