রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে ৮ ডিসেম্বর শুরু হচ্ছে ছয় দিনের ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’।
১৩ ডিসেম্বর পর্যন্ত চলা এ মেলায় থাকবে পণ্যে বিশেষ মূল্যছাড়, ক্যাশব্যাক, আকর্ষণীয় উপহার ও নিশ্চিত গিফটের সুবিধা।
আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন কনসার্ট, র্যাফেল ড্র ও টেক সেলিব্রেটি আড্ডার আয়োজন থাকবে।
আরও পড়ুন:
অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে বিভিন্ন ব্র্যান্ড।
শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।









