মানবসৃষ্ট দূষণ গভীর সমুদ্রের ডলফিন ও তিমিকেও ছেড়ে দিচ্ছে না।
বিজ্ঞানীরা ১২৭টি নমুনায় দেখেছেন, পলিফ্লুরোঅ্যালকাইল (PFAS) নামের দীর্ঘস্থায়ী বিষাক্ত রাসায়নিক তাদের দেহে উচ্চমাত্রায় জমছে।
আরও পড়ুন:
নন-স্টিক পাত্র, দাগপ্রতিরোধী কাপড় ও খাদ্যপ্যাকেটে ব্যবহৃত এসব রাসায়নিক ক্ষয় হতে হাজার বছর লাগে।
বিশেষজ্ঞরা বলছেন, এ দূষণ রোগপ্রতিরোধ ক্ষমতা ও প্রজনন ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে।
একই রাসায়নিক মানুষের জন্যও ক্যানসার, বন্ধ্যত্ব ও থাইরয়েডের ঝুঁকি বাড়াচ্ছে।









