মূল পাতা এক মিনিটে টেক মৌমাছি বাঁচাতে খামার গড়ে তুলেছেন অভিনেতা মরগান ফ্রিম্যান
এক মিনিটে টেকবিজ্ঞান ও মহাকাশ

মৌমাছি বাঁচাতে খামার গড়ে তুলেছেন অভিনেতা মরগান ফ্রিম্যান

honey
অভিনেতা মরগান ফ্রিম্যান। ছবি: সংগৃহীত
Share

হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান এবার আলোচনায় এসেছেন পরিবেশ রক্ষার উদ্যোগে।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নিজের ১২৪ একরের খামারকে মৌমাছিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছেন তিনি।

২০১৪ সালে ২৬টি মৌমাছির বাক্স এনে খামারে পালন শুরু করেন ফ্রিম্যান।

পাশাপাশি মৌমাছিবান্ধব ল্যাভেন্ডার, ক্লোভার ও ম্যাগনোলিয়া গাছও লাগান।

বিজ্ঞানীদের মতে, কীটনাশক, জলবায়ু পরিবর্তন ও বাসস্থান ধ্বংসের কারণে বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা কমছে।

ফ্রিম্যানের এই উদ্যোগ মৌমাছি সংরক্ষণে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষ বিষয় হলো, নিজের খামারের মৌচাক থেকে কোনো মধুও সংগ্রহ করেন না তিনি।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com