অ্যাপল আগামী বছর শিক্ষার্থী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য কম দামের ম্যাক ল্যাপটপ বাজারে আনার পরিকল্পনা করছে।
ডিভাইসটি মূলত হালকা কাজ যেমন ইন্টারনেট ব্রাউজিং, ডকুমেন্ট তৈরি এবং দৈনন্দিন ব্যবহার উপযোগী হবে।
আরও পড়ুন: ফোনের ছবিতেও নজর রাখছে ফেসবুকের এআই
বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, ল্যাপটপটির দাম ১ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকার কম) হতে পারে।
এতে প্রথমবারের মতো ব্যবহার করা হবে আইফোনের চিপ।
এই উদ্যোগ মূলত ক্রোমবুক ও সাশ্রয়ী উইন্ডোজ ল্যাপটপের সঙ্গে প্রতিযোগিতার জন্য নেয়া হয়েছে।










