পৃথিবীর বাইরে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে নতুন ইতিহাস গড়লেন আর্টেমিস–২–এর নভোচারীরা।
তারা জানান, এমন কিছু দৃশ্য দেখেছেন যা আগে কোনো মানুষ দেখেনি।
গ্রিনিচ সময় বিকাল ৩টা ৫৮ মিনিটে তারা চাঁদের পেছনের অংশে পৌঁছান, যেখানে পৃথিবী থেকে দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
নাসা জানিয়েছে, এটিই মানব ইতিহাসে সর্বোচ্চ দূরত্বে যাওয়া।
এ সময় প্রায় ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, পরে আবার সংযোগ স্থাপিত হয়।
এ সাফল্যে নভোচারীদের অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।










