মিল্কিওয়ে গ্যালাক্সির শেষ সীমানা শনাক্তের দাবি করেছেন ইউনিভার্সিটি অব মাল্টার একদল বিজ্ঞানী।
তাদের গবেষণা অনুযায়ী, গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ৪০ হাজার আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত নতুন নক্ষত্র তৈরির প্রক্রিয়া সক্রিয় থাকে, এরপর তা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: জেমিনিতে এবার সরাসরি ফাইল তৈরি ও ডাউনলোড সুবিধা
এক লাখের বেশি নক্ষত্রের বয়স বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছেন গবেষকেরা।
তাদের মতে, কেন্দ্রের কাছে পুরোনো নক্ষত্র বেশি থাকলেও নির্দিষ্ট দূরত্বের পর আবার প্রাচীন নক্ষত্র দেখা যায়।
গ্যাস ও ধূলিকণার ঘনত্ব কমে যাওয়ায় ওই সীমার পর নতুন নক্ষত্র গঠন সম্ভব হয় না বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।










