প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন।
এক্সে করা এক পোস্টে তিনি মন্তব্য করেন, ‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য।’
পাশাপাশি যেসব পুরুষ ব্যবহারকারী তাকে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠান, তাদের নিয়েও কটাক্ষ করেন তিনি।
মাস্কের এ মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এটিকে লিঙ্গবৈষম্যমূলক ও আপত্তিকর বলে সমালোচনা করেন।
এর আগেও তিনি মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোর বিভিন্ন ফিচার ও নীতির সমালোচনা করেছিলেন।









