মূল পাতা এআই ট্রেন্ড ফেসবুক ডেটিংয়ে এআই প্রযুক্তির নতুন ফিচার
এআই ট্রেন্ডএক মিনিটে টেকসোশ্যাল মিডিয়া

ফেসবুক ডেটিংয়ে এআই প্রযুক্তির নতুন ফিচার

facebook meta dating Assistant
ফেসবুক ডেটিং অ্যাসিসট্যান্ট। ছবি: সংগৃহীত
Share

ফেসবুক তাদের ডেটিং সেবায় চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘ডেটিং অ্যাসিস্ট্যান্ট’ ও ‘মিট কিউট’ সুবিধা।

এআই চ্যাটবটভিত্তিক ডেটিং অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী সঙ্গী খুঁজে দেবে এবং প্রোফাইল সাজাতে সহায়তা করবে।

অন্যদিকে মিট কিউট সাপ্তাহিকভাবে একটি প্রস্তাবিত ম্যাচ দেখাবে, যা চাইলে গ্রহণ বা বাতিল করা যাবে।

আরও পড়ুন: ইলন মাস্কের গ্রোক এআই যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদন পেল

মেটার দাবি, এতে তরুণদের অনলাইনে সঙ্গী খোঁজা সহজ হবে এবং অতিরিক্ত সোয়াইপ বা অর্থ খরচের প্রয়োজন কমবে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম চালু হলেও বাংলাদেশ এখনো এ সুবিধার বাইরে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com