গুগল মহাকাশে সৌরশক্তিচালিত এআই ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছে ‘প্রজেক্ট সানক্যাচার’-এর মাধ্যমে।
এতে স্যাটেলাইটে টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) বসানো হবে।
যা পরিবেশবান্ধবভাবে বিদ্যুৎ উৎপাদন করবে। মহাকাশে সৌর প্যানেল পৃথিবীর তুলনায় আট গুণ বেশি শক্তি উৎপন্ন করতে পারে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
লেজার লিংকের মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০ টেরাবাইট ডাটা স্থানান্তর করা যাবে।
তবে বিকিরণ, স্যাটেলাইট সংঘর্ষ এবং খরচ এসব চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
গুগল আশা করছে ২০৩০ সালের মাঝামাঝি সময়ের মধ্যে খরচ পৃথিবীর সমতুল্য হবে।










