এখন থেকে জিমেইলের মাধ্যমে মাত্র কয়েক ক্লিকেই যে কোনো ইনবক্সে এনক্রিপটেড মেসেজ পাঠানো যাবে।
গুগল জানিয়েছে, নতুন ‘এডিশনাল এনক্রিপশন’ ফিচার বেটা ভার্সনে প্রথমে একই কোম্পানির এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য চালু হয়েছেG
কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে সব ধরনের ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে।
আরও পড়ুন: গুগলে ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীদের
ফিচারটি ব্যবহার করলে প্রাপক যদি জিমেইল না ব্যবহার করেন, তবে একটি লিংকের মাধ্যমে নিরাপদে মেসেজ পড়া ও উত্তর দেয়া সম্ভব হবে।
এটি পূর্বের এস/এমআইএমই প্রক্রিয়ার চেয়ে অনেক সহজ ও শক্তিশালী, তবে পুরোপুরি এন্ড টু এন্ড এনক্রিপশন নয়।










