ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজে ব্যবহার হওয়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন–সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে মেটা।
৮ মে থেকে এই সুবিধা আর থাকবে না। ফলে ডিএমে পাঠানো বার্তা মূল প্রতিষ্ঠান মেটা পড়তে পারবে।
এর ফলে গোপন বা গুরুত্বপূর্ণ বার্তা আগের মতো নিরাপদ থাকবে না।
এনক্রিপশন–সুবিধায় পাঠানো বার্তায় বিশেষ কোড যুক্ত থাকত, যা প্রাপকের কাছে পৌঁছালে সাধারণ বার্তায় রূপান্তর হতো।
ভবিষ্যতে ব্যবহারকারীরা এ নিরাপত্তা সুবিধা পাবেন না।










