গবেষণা ও শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহজ করতে ‘ডিজিএক্স স্পার্ক’ নামে ছোট আকারের এআই সুপারকম্পিউটার এনেছে এনভিডিয়া।
জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল প্রসেসরে চালিত এই যন্ত্রে রয়েছে ১২৮ গিগাবাইট মেমরি ও ৪ টেরাবাইট এসএসডি।
প্রতি সেকেন্ডে এক পেটাফ্লপ পর্যন্ত গণনা করতে সক্ষম এটি।
আরও পড়ুন: গুগল লেন্সে ব্যবহার করা যাবে এআই মডেল ন্যানো বানানা
ডেস্কে স্থাপনযোগ্য ও সাধারণ বিদ্যুৎ সংযোগেই চালানো যায় ডিভাইসটি।
মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৯৯ ডলার।
এনভিডিয়ার মতে, এটি ব্যক্তিগত পর্যায়ে এআই গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।









