অ্যাপলের নতুন আইওএস ২৬ ইনস্টল করার পর চার্জ দেয়ার সময় ‘স্লো চার্জার’ লেখা বার্তায় বিপাকে পড়েছেন পুরোনো আইফোন ব্যবহারকারীরা।
বিশেষজ্ঞদের মতে, এটি ত্রুটি নয়; বরং সতর্কবার্তা।
যা জানায় পুরোনো চার্জার পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না।
আরও পড়ুন: গুগল লেন্সে ব্যবহার করা যাবে এআই মডেল ন্যানো বানানা
ফলে দ্রুত চার্জিং সুবিধা ঠিকভাবে মিলছে না।
আইফোনের পূর্ণ চার্জিং গতি পেতে শক্তিশালী অ্যাডাপ্টর বা ওয়্যারলেস চার্জিং প্যাড ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপল।
এই আপডেটে ব্যাটারি দ্রুত শেষ হওয়ার সমস্যাও সাময়িক বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।










