মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে একটি বিশাল ওয়ার্মহোল লুকিয়ে থাকতে পারে বলে দাবি করেছেন একদল বিজ্ঞানী।
তাদের মতে, রহস্যময় ডার্ক ম্যাটারের প্রভাবে এই মহাজাগতিক সুড়ঙ্গ তৈরি ও স্থিতিশীল থাকতে পারে।
আরও পড়ুন: ইনস্টাগ্রাম ডিএমে এনক্রিপশন সুবিধা বন্ধ করলো মেটা
গবেষণায় বলা হয়েছে, সম্ভাব্য এই ওয়ার্মহোলের প্রস্থ প্রায় ৩২ হাজার ৬০০ আলোকবর্ষ।
তাত্ত্বিকভাবে এটি মহাবিশ্বের দূরবর্তী অংশে দ্রুত যাতায়াতের পথ খুলে দিতে পারে।
তবে সব বিজ্ঞানী এ তত্ত্ব মানছেন না। সমালোচকদের মতে, এত বড় ওয়ার্মহোল খোলা রাখতে বিপুল পরিমাণ শক্তি প্রয়োজন, যা বাস্তবে পাওয়া প্রায় অসম্ভব।










