ভিডিও দেখার সময়ই প্রশ্ন করার নতুন সুবিধা আনছে গুগল।
‘আস্ক ইউটিউব’ নামের এই ফিচার চালু হলে ভিডিওর ভেতরের তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিক উত্তর দেবে এআই।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই সুবিধাটি চালু হবে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।
ভিডিওর নিচে বা সার্চ বারের পাশে ‘আস্ক’ বাটনে ক্লিক করলেই চালু হবে চ্যাটভিত্তিক ইন্টারফেস।
সেখানে প্রশ্ন লিখে ভিডিওর সংক্ষিপ্তসার, পণ্যের তথ্য বা নির্দিষ্ট দৃশ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
গুগলের দাবি, এতে ভিডিওভিত্তিক তথ্য খোঁজা আরও সহজ ও স্বাভাবিক হবে।









