বিশ্বজুড়ে জাংকুকের নতুন সুপারবাইক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালিয়ান ব্র্যান্ড ডুকাটির একটি বিলাসবহুল বাইকের ঝলক দেখান তিনি।
জানা গেছে, মডেলটি হলো প্যানিগালে ভি৪ এস, যা ডুকাটির অন্যতম জনপ্রিয় ও উচ্চক্ষমতাসম্পন্ন সুপারবাইক।
শক্তিশালী ইঞ্জিন ও রেসিং প্রযুক্তির জন্য বাইকটি বিশেষভাবে পরিচিত।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের তথ্যমতে, বাইকটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকার বেশি হতে পারে।










