ভুয়া বা ডিপফেক ভিডিও শনাক্ত করতে নতুন প্রযুক্তি চালু করছে ইউটিউব।
নতুন এই সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের মুখাবয়ব ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও খুঁজে বের করতে পারবেন।
এ জন্য ব্যবহারকারীকে আগে নিজের একটি ছোট ভিডিও জমা দিতে হবে।
এরপর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা নতুন আপলোড হওয়া ভিডিও পর্যবেক্ষণ করবে।
সন্দেহজনক ভিডিও শনাক্ত হলে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন এবং চাইলে ভিডিও অপসারণের আবেদন করতে পারবেন।
তবে প্রযুক্তিটি এখনো পুরোপুরি নির্ভুল নয় বলেও সতর্ক করেছে ইউটিউব।









