যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআই কোম্পানির গ্রোক এআই টুলকে ফেডারেল সংস্থায় ব্যবহারের অনুমোদন দিয়েছে। এখন থেকে ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলো কাজের ক্ষেত্রে গ্রোক এআই ব্যবহার করা যাবে।
এক্সএআইয়ের সঙ্গে এক চুক্তির মাধ্যমে, সরকারি সংস্থাগুলো গ্রোক ৪ এবং গ্রোক ৪ ফাস্ট মডেল ব্যবহার করতে পারবে। যার বিনিময়ে প্রতিটি সংস্থাকে ৪২ সেন্ট করে ব্যয় করতে হবে।
ট্রাম্প প্রশাসনের ওয়ানগভ প্রকিউরমেন্ট ইনিশিয়েটিভের অংশ হিসেবে ১৮ মাসের জন্য চুক্তি করা হয়েছে। এছাড়া এক্সএআই গ্রোক ফর গভর্নমেন্ট স্ট্র্যাটেজি ঘোষণা করেছে, যা মার্কিন জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক কাজের ক্ষেত্রে এআই টুল সরবরাহ করবে। এরইসঙ্গে সরকারি সংস্থাগুলোতে উন্নত ফিচারসম্পন্ন এআই ব্যবহার আরো সহজ করতে ইঞ্জিনিয়ারও নিয়োগ দেবে।
আরও পড়ুন:
ইউআইইউতে সম্পন্ন হলো বিশ্ব রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্ব
নতুন এ অনুমোদন ট্রাম্পের এআই অ্যাকশন প্ল্যানের অংশ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা, যার মূল উদ্দেশ্য হলো বিশ্বে এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রর নেতৃত্ব প্রতিষ্ঠা করা।
এক্সএআই এখন সরকার অনুমোদিত অন্যান্য এআই কোম্পানির তালিকায় যুক্ত হলো। এর আগে, আন্থ্রোপিকস তাদের ক্লড এআই মডেল তিনটি সরকারি সংস্থার শাখায় ১ ডলারে ফি-এর বিনিময়ে দিয়েছিল। এছাড়া ওপেনএআই ও জেমিনি ইতোমধ্যেই সরকারি অনুমোদিত ভেন্ডরের তালিকায় রয়েছে।
এনগ্যাজেটে প্রকাশিত প্রতিবেদনে অবলম্বনে









