শুধু স্মার্টফোন বা ট্যাব নয়, এবার ডেস্কটপ ও ল্যাপটপেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারের ঘোষণা দিয়েছে গুগল।
সম্প্রতি হাওয়াইতে অনুষ্ঠিত ‘স্ন্যাপড্রাগন সামিট’-এ কোয়ালকমের সহযোগিতায় নতুন উদ্যোগের কথা জানানো হয়।
আরও পড়ুন: ১ কোটি ৭০ লাখ ডিভাইসে হুয়াওয়ের হারমোনি ওএস-৫
গুগল কর্মকর্তাদের মতে, স্মার্টফোন ও কম্পিউটারের জন্য আর আলাদা সিস্টেম নয়, বরং অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে।
একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাও যুক্ত করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এই উদ্যোগ শিগগিরই ল্যাপটপ থেকে ডেস্কটপ—সব প্ল্যাটফর্মে অ্যান্ড্রয়েড ব্যবহারের সুযোগ করে দেবে।









