মূল পাতা প্রযুক্তির চাকরি গুগলে ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীদের
প্রযুক্তির চাকরি

গুগলে ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীদের

google intern
গুগল ইন্টার্ণ। ছবি: সংগৃহীত
Share

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল শিক্ষার্থীদের জন্য চালু করেছে ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ডিজাইন ইন্টার্নশিপ ২০২৬। ১৩ সপ্তাহ মেয়াদি এই পূর্ণকালীন ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডন ও জার্মানির মিউনিখে। নির্বাচিত প্রার্থীরা গুগলের অভিজ্ঞ ডিজাইনার, গবেষক, ইঞ্জিনিয়ার ও প্রোডাক্ট ম্যানেজারদের সঙ্গে বাস্তব প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। মে, জুন অথবা জুলাই ২০২৬ থেকে ইন্টার্নশিপ কার্যক্রম শুরু হবে।
আবেদনকারীদের ব্যাচেলরস বা মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। ডিজাইন, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন, প্রোডাক্ট ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করলেই আবেদন করা যাবে।

পদের নাম : গুগল ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ডিজাইন ইন্টার্নশিপ

চাকরির ধরন : বেসরকারি চাকরি

আবেদনের শেষ তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

 

ওয়েব বা মোবাইল প্ল্যাটফর্মে ডিজাইন দক্ষতা প্রদর্শন করে এমন একটি পোর্টফোলিও থাকা বাধ্যতামূলক।

 আরও চাকরির খবর পড়ুন: ই–কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশে চাকরির সুযোগ

এছাড়া ফিগমা, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, স্কেচ ইত্যাদি টুলে পারদর্শিতা ও ব্যবহারকারী গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

গুগলের এই ইন্টার্নশিপ বেতনসহ হওয়ায় শিক্ষার্থীদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ।

আন্তর্জাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি গুগলের প্রকল্পে বাস্তব ডিজাইন দক্ষতা বাড়ানোর সুযোগও থাকবে।

লন্ডন বা মিউনিখ—যেকোনো কর্মস্থল বেছে নেওয়ার সুবিধা থাকছে।

আবেদনের জন্য প্রয়োজন হবে সিভি এবং অফিসিয়াল বা আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে)।

বিস্তারিত তথ্য জানাতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com