পরিবার বা বন্ধুদের নিয়ে দূর ভ্রমণে বের হওয়ার আগে গাড়ির পূর্ণাঙ্গ হেলথ চেকআপ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাওয়া, টায়ার পাংচার বা ইঞ্জিন গরম হয়ে যাওয়ার মতো সমস্যায় আনন্দমুখর যাত্রা বিপদে পরিণত হতে পারে।
আরও পড়ুন: ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছে নতুন ইতিহাস গড়লো অ্যাপল
তাই যাত্রার আগে ইঞ্জিন অয়েল, ব্রেক, টায়ার, কুল্যান্ট, ব্যাটারি, লাইট ও সাসপেনশন ঠিক আছে কি না তা যাচাই করা উচিত।
পাশাপাশি জ্বালানি ও ফিল্টার পরীক্ষা করুন এবং জরুরি টুলস ও কাগজপত্র সঙ্গে রাখুন।
সচেতন প্রস্তুতিই নিরাপদ ও নির্ভার ভ্রমণের চাবিকাঠি।









