ক্যালিফোর্নিয়ার একটি ছোট গ্যারেজ থেকে যাত্রা শুরু করে আজ ৫০ বছরে পা দিয়েছে অ্যাপল। ১৯৭৬ সালের শুরুর দিকে একটি কম্পিউটার সার্কিট বোর্ড ডিজাইন করেন স্টিভ ওজনিয়াক।
স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক–এর হাত ধরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি প্রযুক্তি বিশ্বে বড় প্রভাব ফেলেছে। পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ১৯৮০ সালে আত্মপ্রকাশ করে।
আরও পড়ুন: ইলন মাস্কের সাতটি প্রধান উদ্যোগ এবং ব্যবসায়িক প্রভাব
তবে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গুগল ও মাইক্রোসফট–এর প্রতিযোগিতায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
তবুও আইফোনসহ জনপ্রিয় পণ্যের কারণে বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি, যার বার্ষিক আয় এখন প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি।










