ইরান-ইসরাইল সংঘাতে এবার নতুন ধরনের সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার সময় ভুয়া বার্তার মাধ্যমে স্পাইওয়্যার ছড়িয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনা সামনে এসেছে।
নিরাপদ আশ্রয়ের তথ্যের আড়ালে পাঠানো লিংকে ক্লিক করলেই ডিভাইস হ্যাক হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব যুদ্ধের সঙ্গে ডিজিটাল আক্রমণের এমন সমন্বয় নতুন ঝুঁকি তৈরি করছে।
এতে তথ্য চুরি, নজরদারি ও আতঙ্ক ছড়ানো সহজ হয়ে উঠছে, যা ভবিষ্যতে আরও বড় হুমকি হতে পারে।










